অদ্য ৩০ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৯টা হতে
১০টা পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা বিওপির সার্বিক
ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত
পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য দর্শনা বিওপির
দায়িত্বপূর্ণ এলাকায় রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ নামক স্থানে স্থানীয়
জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত
আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উথলী বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ নাজমুল হক
এবং রাজাপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ মিন্টু সরকার । বর্ণিত সভায় মোঃ আমিনুল
ইসলাম মেম্বার ৭নং ওয়ার্ড উথলী ইউনিয়ন পরিষদ, মোঃ আশরাফুল ইসলাম সাবেক মেম্বার
উথলী ইউনিয়ন পরিষদ এবং মোছাঃ সেলিনা খাতুন প্রধান শিক্ষিকা রাজাপুর সরকারী
প্রাথমিক বিদ্যালয়। উক্ত সভায় ১৫০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।