অদ্য
২৫ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৫টা হতে ০৫টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ ফুলবাড়ী বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু
পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয়
জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ফুলবাড়ী তিন রাস্তার
মোড় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা
সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন ফুলবাড়ী বিওপি কমান্ডার হাবিলদার
মোঃ আব্দুল হান্নান। বর্ণিত সভায় মোঃ আবুল কালাম প্রধান শিক্ষক কুড়ালগাছী
মাদ্রাসা, হাফেজ মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান ইমাম বুচিতলা জামে মসজিদ এবং মোঃ
মতিউর রহমান মুক্তিযোদ্ধা কুড়ালগাছী ইউপি সদস্যসহ ১২৫ জন স্থানীয় গন্যমান্য
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।