অদ্য ১৯ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে
১১টা পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বাঘাডাংগা বিওপির সার্বিক
ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত
পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য বিওপির দায়িত্বপূর্ণ
এলাকায় ঠাকুরপুর হাই স্কুল মাঠ নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য
ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য
প্রদান করেন বাঘাডাংগা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ মাবুদ হোসেন । বর্ণিত
সভায় সুলতানা নাহার প্রধান শিক্ষক বাঘাডাংগা মাধ্যমিক বিদ্যালয় এবং আবুল হোসেনসহ ১০০
জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
