Pages

Monday, August 17, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৮ আগস্ট ২০১৫



১। অদ্য ১৮ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার ঝিনাইদহ থানার ঝিনাইদহ গ্রামের ঝিনাইদহ মাগুরা মহাসড়কের পাকা রাস্তার উপর হতে ৬০৫ কেজি বাংলাদেশী নিষিদ্ধ উন্নতমানের পলিথিন আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪,২৩,৫০০/-(চার লক্ষ তেইশ হাজার পাঁচশত) টাকা মাত্র ।
২। অদ্য ১৮ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক রাত ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির টহল কমান্ডার হাবিলদার নায়েক মোঃ আবুল কাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর থানার জয়পুর গ্রামের জয়পুর মাঠ হতে ৩৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫২,৫০০/-(বায়ান্ন হাজার পাঁচশত) টাকা মাত্র ।
৩। অদ্য ১৮ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ফুলবাড়ী গ্রামের ফুলবাড়ী মাঠ হতে ২৬ বোতল ভারতীয় মদ এবং ২০০০টি ঘড়ির ব্যাটারী আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭৯,০০০/-(ঊনআশি হাজার) টাকা মাত্র।
৪। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৫,৫৫,০০০/-(পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার)টাকা মাত্র।