Pages

Monday, August 10, 2015

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা


অদ্য ১১ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্রন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ জগন্নাথপুর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় হুদাপাড়া স্কুল মাঠ নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন জগন্নাথপুর বিওপি হাবিলদার মোঃ আবুল রহমান । বর্ণিত সভায় মোঃ আইয়ুব আলী মেম্বার, মোঃ ইসমাইল হোসেন প্রধান শিক্ষক হুদাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোঃ বিল্লাল হোসেন এবং মোঃ সাইদ আলীসহ ৬০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।