Pages

Tuesday, August 11, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১২ আগস্ট ২০১৫



১। অদ্য ১২ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টা সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আলী হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কার্পাসডাংগা গ্রামের কার্পাসডাংগা কমরপুর ব্রীজের পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উপর হতে ০১জন ধৃত আসামীসহ { মোসাঃ ফুটরী বেগম(৩৫), স্বামী- রমজান আলী, গ্রাম-আরামডাংগা, পোষ্ট-কার্পাসডাংগা, থানা-দামুড়হুদা, জেলা- চুয়াডাংগা} ৬৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৬,০০০/-(ছাব্বিশ হাজার) টাকা মাত্র । আটককৃত আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করা হয়েছে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(১) বি ধারা মোতাবেক মামলা রুজু করা হয়েছে। মামলা নং-০৬ তারিখ ১২ আগস্ট ২০১৫ ।
২। অদ্য ১২ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক রাত ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার পিয়ারাতলা গ্রামের পিয়ারাতলা কলাবাগান হতে ৫১০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,০৪,০০০/-(দুই লক্ষ চার হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ১২ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ একরামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার দামুড়হুদা গ্রামের সুলতানপুর মাঠ হতে ২৭ বোতল ভারতীয় মদ এবং ৪৩ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫৭,৭০০/-(সাতান্ন হাজার সাতশত) টাকা মাত্র ।

৪। অদ্য ১২ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৩টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ লুৎফর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার দামুড়হুদা গ্রামের হৈকতপুর মাঠ হতে ৬৯ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,০৩,৫০০/-(এক লক্ষ তিন হাজার পাঁশশত) টাকা মাত্র।


৫। অদ্য ১২ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৯টা সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ নাজমুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার রাংগেরপোতা গ্রামের রাংগেরপোতা নতুনপাড়া হতে ০১জন ধৃত আসামীসহ {মোঃ শাহাবুল ইসলাম(২৭), পিতা-মৃত ছাদের আলী, গ্রাম-রাংগেরপোতা নতুনপাড়া, পোষ্ট-আকন্দবাড়ীয়া, থানা-চুয়াডাংগা সদর, জেলা- চুয়াডাংগা} ১৬৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬৭,২০০/-(সাতষট্টি হাজার দুইশত) টাকা মাত্র । আটককৃত আসামীকে চুয়াডাংগা থানায় সোর্পদ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
৬। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৪,৫৮,৪০০/-(চার লক্ষ আঠান্ন হাজার চারশত )টাকা মাত্র।