১। অদ্য ১৫ আগস্ট
২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জিরেট গ্রামের জিরেট ঘাট হতে ৯৬
বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৮,৪০০/-(আটত্রিশ
হাজার চারশত) টাকা মাত্র ।
২। অদ্য ১৫ আগস্ট
২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৪টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হক সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার সিংনগর গ্রামের সিংনগর
কবর স্থান হতে ৪৬ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬৯,০০০/-(উনসত্তর
হাজার) টাকা মাত্র ।
৩। অদ্য ১৫ আগস্ট
২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মিজানুর রহমান সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার সিংনগর গ্রামের সিংনগর
মাঠ হতে ১২২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য
৪৮,৮০০/-(আটচল্লিশ হাজার আটশত) টাকা মাত্র।
৪। উপরে উল্লেখিত আটককৃত
মালামালের সর্বমোট মূল্য ১,৫৬,২০০/-(এক লক্ষ ছাপান্ন হাজার দুইশত)টাকা মাত্র।