১। অদ্য ০১ সেপ্টেম্বর
২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ গিয়াস উদ্দিন সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মানিকপুর গ্রামের মানিকপুর মাঠ হতে
০১ জন ধৃত আসামীসহ {মোঃ মুরাদ হোসেন(৪৩), পিতা-মৃত মোখছেদ আলী, গ্রাম-শিংনগর, পোঃ
আকন্দবাড়ীয়া, থানা-জীবননগর, জেলা-চুয়াডাংগা} ১২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে
সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪,৮০০/-(চার হাজার আটশত) টাকা মাত্র। আটককৃত আসামীকে
জীবননগর থানায় সোর্পদ করা হয়েছে। ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন (সংশোধিত)
২০০৪ এর ১৯(১) টেবিলের ৩(খ) মোতাবেক মামলা রুজু করা হয়েছে । মামলা নং-২৩/২০১৫
তারিখ ০১ সেপ্টেম্বর ২০১৫।
২। অদ্য ০১ সেপ্টেম্বর
২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ কাজী হান্নান সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার হালদারপাড়া গ্রামের হালদারপাড়া
মাঠ হতে ২৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম
হয়, যার আনুমানিক মূল্য ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা মাত্র ।
৩। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,০৪,৮০০/-(এক
লক্ষ চার হাজার আটশত)টাকা মাত্র।