Pages

Saturday, August 29, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ৩০ আগস্ট ২০১৫



১। অদ্য ৩০ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কামারপাড়া গ্রামের কামারপাড়া পাকা রাস্তার উপর হতে ০৬ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৯,০০০/-(নয় হাজার) টাকা মাত্র।
২। অদ্য ৩০ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৩টা সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ নাজমুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার দে-হাটা গ্রামের দে-হাটা পাকা রাস্তার উপর হতে ১৫৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬২,৪০০/-(বাষট্টি হাজার চারশত) টাকা মাত্র।
৩। অদ্য ৩০ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৩টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ বাহাদুর আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হরিরামপুর গ্রামের হরিরামপুর মাঠ হতে ৩৪ বোতল মদ এবং ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫৫,০০০/-(পঞ্চান্ন হাজার) টাকা মাত্র।
   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,২৬,৪০০/-(এক লক্ষ ছাব্বিশ হাজার চারশত)টাকা মাত্র।