১। অদ্য ২৫ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক
সকাল ১০টা হতে সকাল ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির
দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/১০৫-আর এর নিকট শুন্য রেখা বরাবর ঝিনাইদহ জেলার
মহেশপুর থানার মাইল বাড়ীয়া নদীর পাড় নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার
পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন শ্যামকুড়
বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোসলেম উদ্দিন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে
নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের ফটিককারী ক্যাম্প কমান্ডার এসআই পরমানন্দ
সিংহ ।
২। অদ্য ২৫
আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৪টা হতে ০৪টা ৪০ মিনিট
পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন
পিলার ৬০/৭৫-আর এর নিকট শুন্য রেখা বরাবর ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মান্দার তলা
নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত
পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন বাঘাডাংগা বিওপি কমান্ডার নায়েব সুবেদার
মোঃ মাবুদ হোসেন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ
ব্যাটালিয়নের রামনগর ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর যাদব শিং।
৩। উপরে
উল্লেখিত পতাকা বৈঠক সমূহে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায়
থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না
আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত
পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।