১। অদ্য ১৩ আগস্ট
২০১৫ তারিখ আনুমানিক রাত ১২টা ২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক কাজী হান্নান সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের কানকাটা
ব্রীজ হতে ০১জন ধৃত আসামীসহ {মোঃ আসাদুল হক (ইসলাম)(৪০), পিতা-মৃত বাদল মালিথা,
গ্রাম-আকন্দবাড়ীয়, পোষ্ট-আকন্দবাড়ীয়া, থানা-চুয়াডাংগা সদর, জেলা- চুয়াডাংগা} ১০
বোতল ভারতীয় মদ এবং ০৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূল্য ১৭,৪০০/-(সতের হাজার চারশত) টাকা মাত্র । আটককৃত আসামীকে দামুড়হুদা থানায়
সোর্পদ করা হয়েছে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(১) বি ধারা মোতাবেক মামলা
রুজু করা হয়েছে। মামলা নং-০৮ তারিখ ১৩ আগস্ট ২০১৫।
২। অদ্য ১৩ আগস্ট
২০১৫ তারিখ আনুমানিক রাত ১২টা ২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আসাদুজ্জামান সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জিরেট গ্রামের জিরেট
ঘাট হতে ৫৪৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,১৭,৬০০/-(দুই
লক্ষ সতের হাজার ছয়শত) টাকা মাত্র।
৩। অদ্য ১৩ আগস্ট
২০১৫ তারিখ আনুমানিক রাত ১২টা ২০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মিন্টু সরকার সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মানিকপুর গ্রামের মানিকপুর
ব্রীজ হতে ৪৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬৭,৫০০/-(সাতষট্টি
হাজার পাঁচশত) টাকা মাত্র।
৪। অদ্য ১৩ আগস্ট
২০১৫ তারিখ আনুমানিক রাত ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঠাকুরপুর গ্রামের ঠাকুরপুর
মাঠ হতে ৫১ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭৬,৫০০/-(ছিয়াত্তর
হাজার পাঁশশত) টাকা মাত্র।
৫। উপরে উল্লেখিত আটককৃত
মালামালের সর্বমোট মূল্য ৩,৭৯,০০০/-(তিন লক্ষ উনআশি হাজার)টাকা মাত্র।
