Pages

Sunday, August 30, 2015

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ৩১ আগস্ট ২০১৫



১। অদ্য ৩১ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ হতে ২২৯ জোড়া ভারতীয় উন্নতমানের প্যারাগন এবং সিটিজেন স্যান্ডেল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,১৪,৫০০/-(এক লক্ষ চৌদ্দ হাজার পাঁচশত) টাকা মাত্র।

২। অদ্য ৩১ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক রাত ০২টা সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল মতিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মাধবখালী গ্রামের বাঘার গাড়ী মাঠ হতে ৬৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,৬৪,০০০/-(দুই লক্ষ চৌষট্টি হাজার) টাকা মাত্র।

৩।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৩,৭৮,৫০০/-(তিন লক্ষ আটাত্তর হাজার পাঁচশত)টাকা মাত্র।