১। অদ্য ২১ আগস্ট
২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বাঘাডাংগা বিওপির টহল
কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল মাবুদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ
জেলার মহেশপুর থানার খোশালপুর গ্রামের খোশালপুর মাঠ হতে ২৪ বোতল ভারতীয় মদ আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৬,০০০/-(ছত্রিশ হাজার) টাকা মাত্র।
২। অদ্য ২১ আগস্ট
২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৪টা ৪৫মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ নজরুল ইসলাম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার বেনীপুর গ্রামের বেনীপুর
ডিসপোর্ট মাঠ হতে ১৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২১,০০০/-(একুশ
হাজার) টাকা মাত্র।
৩। উপরে উল্লেখিত আটককৃত
মালামালের সর্বমোট মূল্য ৫৭,০০০/-(সাতান্ন হাজার)টাকা মাত্র।