Pages

Friday, August 28, 2015

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ২৮-০৮-১৫


অদ্য ২৮ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৪টা ৩০ মিনিট হতে ০৫টা ৩০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বেনীপুর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বেনীপুর বাজার নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন বেনীপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ নজরুর ইসলাম। বর্ণিত সভায় মোঃ রবিউল ইসলাম ৪নং ইউপি সদস্য, মোঃ রফিকুল ইলাম প্রধান শিক্ষক বেনীপুর সরকারী প্রাথমিক বিদ্যাললয় এবং মোঃ গিয়াস উদ্দিন মুক্তিযোদ্ধাসহ ৭০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।