১। অদ্য ২৫ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক রাত ১২টা ৩০
মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির
টহল কমান্ডার হাবিলদার মোঃ শাহাব উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার কুতুবপুর গ্রামের কুতুবপুর ঈদগাহ মাঠ হতে ৩০ বোতল ভারতীয় মদ
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৫,০০০/-(পয়তাল্লিশ হাজার) টাকা মাত্র।
২। অদ্য ২৫ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মেদেনীপুর বিওপির টহল কমান্ডার
হাবিলদার মোঃ সৈয়দ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার
মেদেনীপুর গ্রামের মেদেনীপুর খাল পাড়া ইটের রাস্তার উপরর হতে ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিল
এবং ০২ কেজি গাঁজা আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫৫,০০০/-(পঞ্চান্ন হাজার)
টাকা মাত্র।
৩। অদ্য ২৫ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টা ৩০
মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাঘাডাংগা বিওপির
টহল কমান্ডার হাবিলদার মোঃ শাহীন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর
থানার খোশালপুর গ্রামের খোশালপুর মাঠ হতে ২৩ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়,
যার আনুমানিক মূল্য ৩৪,৫০০/-(চৌত্রিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।
৪। অদ্য ২৫ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৪টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার
হাবিলদার মোঃ আলী হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার
দামুড়হুদা থানার বয়রা গ্রামের বয়রা পাকা রাস্তার উপর হতে ১৩০ বোতল ভারতীয় কীটনাশক
বীষ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৬,০০০/-(ছাব্বিশ হাজার) টাকা মাত্র ।
৫। অদ্য ২৫ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৪টা ৩০
মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির
টহল কমান্ডার নায়েক মোঃ আকরাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার সুলতানপুর গ্রামের সুলতানপুর মাঠ হতে ৭১ বোতল ভারতীয় ফেন্সিডিল
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৮,৪০০/-(আটাশ হাজার চারশত) টাকা মাত্র।
৬। উপরে
উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,৮৮,৯০০/-(এক লক্ষ আটাশি হাজার নয়শত)টাকা
মাত্র।

