অদ্য
২৬ আগস্ট ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের অধীনস্থ শ্রীনাথপুর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার,
মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে
প্রেষণা প্রদানের জন্য বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শ্রীনাথপুর সরকারী প্রাথমিক
বিদ্যালয় মাঠ নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন শ্রীনাথপুর বিওপি
কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল মতিন। বর্ণিত সভায় মোঃ আল ইমরান টাইগার ইউপি সদস্য
৩নং ওয়ার্ড, মোঃআলম হোসেন ইউপি সদস্য ৪নং ওয়ার্ড, মোছাঃ ফাতেমা খাতুন প্রধান শিক্ষীকা
শ্রীনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং মোঃ আব্দুল খালেক মুক্তিযোদ্ধা সহ ১০৫ জন
স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
