১। অদ্য ০১ জানুয়ারি
২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নতুনপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আসাদুল হক সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার নতুনপাড়া গ্রামের নতুনপাড়া
আমবাগান হতে ১২ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ১০ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মুল্য ১৯,৮০০/-(উনিশ হাজার আটশত) টাকা মাত্র ।
২। অদ্য ০১ জানুয়ারি
২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের শ্রীনাথপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আবু খোরশেদ সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার হালদারপাড়া গ্রামের হালদারপাড়া
কলাবাগান হতে ২৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৩৬,০০০/- (ছত্রিশ
হাজার) টাকা মাত্র ।
৩। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৫৫,৮০০/-(পঞ্চান্ন
হাজার আটশত) টাকা মাত্র।



