অদ্য ১৮ ডিসেম্বর ২০১৫ তারিখ বিকাল আনুমানিক ০৪টা
৩০ মিনিট হতে ০৫টা পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বাঘাডাংগা বিওপির সার্বিক
ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত
পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য বাঘাডাংগা বিওপি দায়িত্বপূর্ণ
এলাকায় বাঘাডাংগা বাজার নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের
উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন বাঘাডাংগা
বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ শাহ আলম ।বর্ণিত সভায় মোঃ সাদেকুল ইসলাম নেপা ইউ
পি, মোঃ নাসির উদ্দির ৪ নং ওয়ার্ড নেপা ইউ পি এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য
দেন। উক্ত সভায় আনুমানিক ১০০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
