১। অদ্য ২৫
ডিসেম্বর ২০১৫ তারিখ সকাল আনুমানিক ০৬টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের কুসুমপুর কোম্পানীর টহল কমান্ডার সুবেদার মোঃ শাহজাহান
মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার স্বরুপপুর গ্রামের
স্বরুপপুর কাঁচা রাস্তার মোড় হতে ০১ জন ধৃত আসামীসহ {মোঃ শরিফুল ইসলাম(৪০), পিতা-
মোসলেম মাস্টার, গ্রাম-স্বরুপপুর, পোষ্ট-কুসুমপুর,
থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ} ০৬ বোতল ভারতীয় ফেন্সিডিল, ০১ টি মোবাইল সেট এবং ০১
জোড়া পায়ের এ্যাক্লেট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫,৭০০/-(পাঁচ হাজার
সাতশত)। আটককৃত আসামীকে মহেশপুর থানায় সোর্পদ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।
২। অদ্য ২৫
ডিসেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মির্জা ওয়াজেদ আলী সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার হালদারপাড়া গ্রামের হালদারপাড়া
মাঠ হতে ৩৯ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ১৫,৬০০/-(পনের
হাজার ছয়শত) টাকা মাত্র ।
৩। অদ্য ২৫ ডিসেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০২ টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার
নায়েব সুবেদার মোঃ নাজমুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার চুয়াডাংগা
থানার বাংগেরপোতা গ্রামের বশত বাড়ীর গোয়াল ঘরের মধ্যে হতে ০১ জন ধৃত আসামীসহ {মোঃ আরিফুল
ইসলাম ময়না (৪৮), পিতা- মৃত আলী হোসেন, গ্রাম+ পোষ্ট রাংগেরপোতা, থানা+জেলা-চুয়াডাংগা}
১১৯ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৪৭,৬০০/-(সাতচল্লিশ
হাজার ছয়শত) টাকা মাত্র । আটককৃত আসামীকে চুয়াডাংগা থানায় সোর্পদ করার কার্যক্রম
প্রক্রিয়াধীন রয়েছে ।
৪। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৬৮,৯০০/-(আটষট্টি
হাজার নয়শত) টাকা মাত্র।

