১। অদ্য ১৫
ডিসেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ছয়ঘড়িয়া গ্রামের ছয়ঘড়িয়া
গ্রামের পাকা রাস্তা উপর হতে ০১ কেজি ৬০০ গ্রাম ভারতীয় চান্দি রুপা এবং রুপার গহনা(১৪০
ভরি)
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ২,৮০,০০০/-(দুই লক্ষ আশি হাজার) টাকা মাত্র
।
২। অদ্য ১৫
ডিসেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের বেনীপুর বিওপি টহল কমান্ডার হাবিলদার মোঃ হামিদুল ইসলাম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার নবদূর্গাপুর গ্রামের নবদূর্গাপুর
ফার্ম মাঠ হতে ৪০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৬০,০০০/- (ষাট
হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ১৫
ডিসেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০৪ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মতিউর রহমান
সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার চাকুলিয়া গ্রামের
চাকুলিয়া মাঠ হতে ৩৯ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৫৮,৫০০/-(আটান্ন
হাজার পাঁচশত) টাকা মাত্র ।
৪। অদ্য ১৫
ডিসেম্বর ২০১৫ তারিখ সকাল আনুমানিক ০৯ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ মোনায়েম খান
সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার দর্শনা গ্রামের জয়নগর
মাঠ হতে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৯,৬০০/-(নয়
হাজার ছয়শত) টাকা মাত্র ।
৫। উপরে
উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৪,০৮,১০০/- (চার লক্ষ আট হাজার একশত) টাকা
মাত্র।



