Pages

Sunday, December 13, 2015

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৪ ডিসেম্বর ২০১৫



১।   অদ্য ১৪ ডিসেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মাধবখালী গ্রামের মাধবখালী গ্রাম মেইন পিলার ৭১ হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্ত হতে ০১ জন ধৃত আসামীসহ {মোঃ একরামুল(২৫), পিতা-মোঃ জামাল চৌকিদার, গ্রাম-রাজাপুর, থানা-জীবননগরর, জেলা-চুয়াডাংগা} ৫৭ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৮৫,৫০০/-(পঁচাশি হাজার পাঁচশত) টাকা মাত্র । আটককৃত আসামী এবং মালামাল জীবননগর থানায় সোর্পদ করার কাযক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


২।   অদ্য ১৪ ডিসেম্বর ২০১৫ তারিখ দুপুর আনুমানিক ০১ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর বিওপি টহল কমান্ডার নায়েক মোঃ ওয়াদুদ মল্লিক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের গয়েশপুর উত্তর পাড়া মাঠ হতে ২৮ োতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৪২,০০০/- (বিয়াল্লিশ হাজার) টাকা মাত্র।


৩।   অদ্য ১৪ ডিসেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল কুদ্দুস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর দক্ষিণ মাঠ শিমুলতলা হতে ৫১ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৭৬,৫০০/-(ছিয়াত্তর হাজার পাঁচশত) টাকা মাত্র ।

৪।   অদ্য ১৪ ডিসেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০৪ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ হাই আল হাদী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বারাদী গ্রামের বারাদী মাঠ হতে ৬ কেজি ভারতীয় গাঁজা আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ২১,০০০/-(একুশ হাজার) টাকা মাত্র ।

৫।   অদ্য ১৪ ডিসেম্বর ২০১৫ তারিখ ভোর আনুমানিক ০৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ কাজী রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের গয়েশপুর চালতে মাঠ হতে ৪৭ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৭০,৫০০/-(সত্তর হাজার পাঁচশত) টাকা মাত্র ।


৬।   অদ্য ১৪ ডিসেম্বর ২০১৫ তারিখ সকাল আনুমানিক ০৭ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ লুৎফর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর মাঠের মধ্যে হতে ১৯ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ২৮,৫০০/-(আটাশ হাজার পাঁচশত) টাকা মাত্র ।


৭। অদ্য ১৪ ডিসেম্বর ২০১৫ তারিখ সকাল আনুমানিক ০৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুজিবনগর বিওপির টহল কমান্ডার নাযেক মোঃ মাসুদ খান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর থানার মুজিবনগর গ্রামের বিএসপি মাঠ হতে ০৩ বোতল বাংলাদেশী বিষ, ০৪ প্যাকেট বাংলাদেশী পাউডার বিষ, এবং ৩১০০ ভারতীয় রুপি (১০০০ টাকার নোট ০১ টি, ৫০০ টাকার নোট ০৩ টি এবং ১০০ টাকার নোট ০৬ টি) আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ৭,৭৩৭/-(সাত হাজার সাতশত) টাকা মাত্র ।


৮।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৩,৩১,৭৩৭/- (তিন লক্ষ একত্রিশ হাজার সাতশত সাইত্রিশ) টাকা মাত্র।