Pages

Sunday, December 13, 2015

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ১৩ ডিসেম্বর ২০১৫



অদ্য ১৩ ডিসেম্বর ২০১৫ তারিখ বিকাল আনুমানিক ০৪টা হতে ০৪টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য দর্শনা বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় জয়নগর ক্লাব মাঠ নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন দশনা কোমপানী কমান্ডার সুবেদার মোঃ নজরুল ইসলাম এবং হাবিলদার মোঃ লুৎফর রহমান নিমতলা বিওপি কমান্ডার।বর্ণিত সভায় মোঃ শরীফ উদ্দিন প্যানেল মেয়র ও সাংবাদিক দর্শনা পৌরসভা এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ১১০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।