অদ্য ২৩ ডিসেম্বর ২০১৫
তারিখ বিকাল আনুমানিক ০৪ টা হতে ০৫টা পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ
শ্যামকুড় বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান
এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য
শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শ্যামকুড় বাসভবন মোড় নামক স্থানে স্থানীয়
জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত
আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন শ্যামকুড় বিওপি কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল
ইসলাম।বর্ণিত সভায় মোঃ লিয়াকত আলী ইউপি সদস্য নেপা ইউনিয়ন এবং অন্যান্য গন্যমান্য
ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৭০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ
উপস্থিত ছিলেন।