১। অদ্য ১৯ ডিসেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০৪
টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ হতে ৯৬ বোতল ভারতীয় মদ আটক করতে
সক্ষম হয়, যার আনুমানিক মুল্য ১,৪৪,০০০/-(এক লক্ষ চুয়াল্লিশ হাজার) টাকা মাত্র ।
২। অদ্য ১৯ ডিসেম্বর ২০১৫ তারিখ ভোর আনুমানিক ০৫
টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল
কমান্ডার নায়েক মোঃ মোনায়েম খান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা
থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ হতে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়,
যার আনুমানিক মুল্য ১৯,২০০/-(উনিশ হাজার দুইশত) টাকা মাত্র ।
৩। উপরে
উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,৬৩,২০০/- (এক লক্ষ তেষট্টি হাজার দুইশত)
টাকা মাত্র।

