Pages

Saturday, December 26, 2015

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২৭ ডিসেম্বর ২০১৫



১।   অদ্য ২৭ ডিসেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নতুনপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আসাদুল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার নতুনপাড়া গ্রামের নতুনপাড়া আমবাগান হতে ৪৮ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭২,০০০/-(বাহাত্তর হাজার) টাকা মাত্র।


২।   অদ্য ২৭ ডিসেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০১টা ১০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এজলুল কবির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর এমপির ঘাট হতে ৩২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১২,৮০০/-(বার হাজার আটশত) টাকা মাত্র।

৩।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৮৪,৮০০/-(চুরাশি হাজার আটশত) টাকা মাত্র।