Pages

Saturday, December 26, 2015

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ২৬ ডিসেম্বর ২০১৫



১।    অদ্য ২৬ ডিসেম্বর ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের মদনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৮৪/৭২-টি এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বড় বলদিয়া পশ্চিমপাড়া মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন মদনা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোসলেম উদ্দিন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের কাদিপুর ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর অমিত কুমার।

২।   অদ্য ২৬ ডিসেম্বর ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৮২/১৪-টি এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বারাদী নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন বারাদী বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ নজরুল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গোবিন্দপুর ক্যাম্প কমান্ডার এসআই প্রতিম।

৩।  অদ্য ২৬ ডিসেম্বর ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭০/৩২-টি এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার জীবননগর থানার মাধবখালী আমবাগান নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন ধোপাখালী বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আলী হোসেন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের মেটেরী ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর রহিত শিং।

৪।   অদ্য ২৬ ডিসেম্বর ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/৩৪-আর এর নিকট শুন্য রেখা বরাবর ঝিনাইদহ জেলার মহেশপুর থানার হুদাপাড়া মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন বাঘাডাংগা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ শাহ আলম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের জোড়পাড়া ক্যাম্প কমান্ডার এসআই রাজেন্দ্র শিং।

৫।  উপরে উল্লেখিত পতাকা বৈঠক সমূহে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।