অদ্য
১৯ ডিসেম্বর ২০১৫ তারিখ সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিট হতে ১১টা ১০ মিনিট পর্যন্ত ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মুজিবনগর কোম্পানীর সার্বিক ব্যবস্থাপনায় নারী
ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে
স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য মুজিবনগর কোম্পানীর দায়িত্বপূর্ণ এলাকায়
মাঝপাড়া স্কুল মাঠ নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের
উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন মুজিবনগর
কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ রুস্তম আলী ।বর্ণিত সভায় মোঃ সোহরাব হোসেন ইউপি
সদস্য সোনাপুর এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক
৯০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
