Pages

Wednesday, December 30, 2015

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ৩১ ডিসেম্বর ২০১৫



১।   অদ্য ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ লুৎফর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার হালদারপাড়া গ্রামের হালাদারপাড়া মাঠ ০২ জন ধৃত আসামীসহ {১। মোঃ ফরহাদ হোসেন (২৫), পিতা-মোঃ শাহাবুদ্দীন ২। মোঃ ঝন্টু মিয়া (২৩), পিতা-ফেলু মিয়া উভয়ের গ্রাম+পোষ্ট- আকন্দবাড়ীয়া, থানা+জেলা-চুয়াডাংগা} হতে ৪৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৭,৬০০/-(সতের হাজার ছয়শত) টাকা মাত্র। আটককৃত আসামী/মালামাল জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) টেবিলের ৩ (খ)মোতাবেক মামলা রুজু করা হয়। যার মামলা নম্বর ১৫ তারিখ ৩০ ডিসেম্বর ২০১৫।

২।   অদ্য ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আলী হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের গয়েশপুর কাচাঁ রাস্তার উপর মোড় হতে ০৪ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ০১ ডায়াং মোটর সাইকেল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক ৮১,৬০০/- (একাশি হাজার ছয়শত) টাকা মাত্র।
৩।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৯৯,২০০/-/-(নিরানব্বই হাজার দুইশত) টাকা মাত্র।