১। অদ্য ১২ ডিসেম্বর ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০টা
হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপি দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৬০/১২১-আর এর নিকট শুন্য রেখা বরাবর ঝিনাইদহ জেলার মহেশপুর
থানার শ্যামকুড় মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক
অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন শ্যামকুড় বিওপি কমান্ডার
হাবিলদার মোঃ আবু খোরশেদ এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ
ব্যাটালিয়নের পাখিউড়া ক্যাম্প কমান্ডার এসআই হনুমানা রাম।
২। অদ্য ১০
ডিসেম্বর ২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৪টা হতে ০৪টা ৪০ মিনিট পর্যন্ত বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মুজিবনগর কোম্পানীর দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১০৫ এর নিকট
শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মুজিবনগর থানার মুজিবনগর নামক স্থানে
বিজিবি-বিএসএফ কোম্পানীর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা
বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন মুজিবনগর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ রোস্তম
আলী এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের হৃদয়পুর
কোম্পানী কমান্ডার এএসআই গৌতম পান্ডে।
৩। উপরে উল্লেখিত পতাকা বৈঠক সমূহে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।