১। অদ্য ২৯ ডিসেম্বর ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০টা
৩০ মিনিট হতে ১১টা ১০ মিনিট পর্যন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির
দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/১০৫ এর নিকট শুন্য রেখা বরাবর ঝিনাইদহ জেলার মহেশপুর
থানার মাইলবাড়ী মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক
অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন শ্যামকুড় বিওপি
কমান্ডার হাবিলদার মোঃ রফিুল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩
বিএসএফ ব্যাটালিয়নের ফটিকবাড়ী ক্যাম্প কমান্ডার এসআই পারমানন্দ শিং।
২। অদ্য ২৯
ডিসেম্বর ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১১টা হতে ১১টা ৪০ মিনিট পর্যন্ত বর্ডার গার্ড
ব্যাটালিয়নের গয়েশপুর কোম্পানীর দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬৮/১-এস এর নিকট
শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার জীবননগর থানার কুলোপাড়া নামক স্থানে
বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা
বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন গয়েশপুর কোম্পানীর হাবিলদার মোঃ আরিফুল ইসলাম এবং
প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের বানপুর ক্যাম্প কমান্ডার
ইন্সপেক্টর দীপক কুমার।
৩। উপরে
উল্লেখিত পতাকা বৈঠক সমূহে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায়
থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না
আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত
পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়।
পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।