Pages

Tuesday, March 31, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযানঃ ০১ এপ্রিল ২০১৫



১।   অদ্য ০১ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ মাসুদ খান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা মাঠ হতে ৫৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,২০,০০০/-(দুই লক্ষ বিশ হাজার) টাকা মাত্র ।


২।   অদ্য ০১ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক রাত ০২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ মততাজ ‍উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ইশ্বরচন্দ্রপুর গ্রামের ইশ্বরচন্দ্রপুর মাঠ হতে ২১০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৮৪,০০০/-(চুয়াশি হাজার) টাকা মাত্র ।


৩।  অদ্য ০১ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আহসানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার ইকতারপুর গ্রামের ইকতারপুর মাঠ হতে ১৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬০,০০০/-(ষাট হাজার) টাকা মাত্র ।


৪।   অদ্য ০১ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত  আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার বাজদিয়া গ্রামের বাজদিয়া নামক স্থান হতে ৪২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৭০,০০০/-(এক লক্ষ সত্তর হাজার) টাকা মাত্র ।


৫।  অদ্য ০১ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৮ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদ থানার ফুলবাড়ী গ্রামের ফুলবাড়ী রাস্তার উপর হতে ১০০ কেজি ভারতীয় সার আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা মাত্র ।


৬।  অদ্য ০১ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৮ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মেদিনীপুর বিওপিুর টহল কমান্ডার হাবিলদার মোঃ সামছুল আরেফিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার হরিহরনগর গ্রামের হরিহরনগর মাঝপাড়া আম বাগান হতে ০১জন পলাতক আসামীসহ {মোঃ মিলন মিয়া (৩২), পিতা মৃত-মন্টু মিয়া, গ্রাম-জীবননগর, পোস্ট+থানা-জীবননগর, জেলা-চুয়াডাংগা} ২৭ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ০১টি বাংলাদেশী ১২৫সিসি ওয়ালটন মোটর সাইকেল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৯০,০০০/-(এক লক্ষ নব্বই  হাজার) টাকা মাত্র ।

৭।   অদ্য ০১ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার রাজাপুর গ্রামের রাজাপুর মাঠ হতে ০৫ বোতল ভারতীয় কিটনাশক এবং ০১টি হিরো বাই-সাইকেল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১১,৫০০/-(এগার হাজার পাঁচশত) টাকা মাত্র ।


৮।  উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৭,৪১,৩০০/-(সাত লক্ষ একচল্লিশ হাজার তিনশত) টাকা মাত্র।

৬ বর্ডার গার্ড ব্যাটারিয়নের অধিনায়ক এবং চুয়াডাংগা জেলা প্রশাসক কর্তৃক চুয়াডাংগা জেলার এইচএসসি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শণ


অদ্য ০১ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০ টা ৩০ মিনিট হতে ১১ টা ৩০ মিনিট পর্যন্ত অত্র ব্যাটালিয়নের অধিনায়ক পরিচালক এসএম মনিরুজ্জামান, বিজিবিএম এবং চুয়াডাংগা জেলার জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসাইন কর্তৃক এইচএসসি পরীক্ষা ২০১৫ উপলক্ষে পরীক্ষাকেন্দ্রের সার্বিক নিরাপত্তা বিধান পর্যবেক্ষনার্থে চুয়াডাংগা সরকারী কলেজসহ বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পর্যবেক্ষণ এবং পরীক্ষার্থীদের খোজখবর নেন







এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তা ডিউটি পালন

বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকায় ০১ এপ্রিল ২০১৫ তারিখে নিম্নবর্ণিত জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তা ডিউটি পালন করে :
ক।  চুয়াডাংগা জেলা ।


খ।  ঝিনাইদহ জেলা ।


গ।  মাগুরা জেলা । 



 




করিডোর ভিত্তিক গবাদি পশু আনয়ন ও রাজস্ব আদায়ের প্রতিবেদনঃ ০১ এপ্রিল ২০১৫



১।   কার্পাসডাংগা করিডোর- গরু ১৮ টি এবং ০৩ টি মহিষ, রাজস্ব আদায় ১০,৫০০/-
২।   গুরুদাহ করিডোর- শুন্য