Pages

Wednesday, March 25, 2015

চুয়াডাংগা বিজিবি কর্তৃক ককটেল উদ্ধার


অদ্য ২৫ মার্চ ২০১৫ তারিখ আনুমানিক বিকাল টা ৩০ মিনিটে সময় বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মুন্সিপুর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য আটকের জন্য মেইন পিলার ৯২/-এস  এর নিকট চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর কলা বাগান নামক স্থানে ভুট্ট্রা ক্ষেতে ওৎ পেতে থাকে। আনুমানিক বিকাল টায় মিনিটে সীমান্তের শুন্য লাইন বরাবর অজ্ঞাত কয়েক জন লোক ০১টি ব্যাগ হাতে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে আসার সময় বিজিবি টহল দলকে দেখতে পেয়ে টহল দল হতে আনুমানিক ১৫০ গজ দুরে ০১টি ককটেল বিস্ফোরন ঘটিয়ে এলাকা ঘোলাটে করে হাতের ব্যাগটি ফেলে পূনরায় দৌড়ে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল বর্ণিত স্থান হতে ব্যাগটি উদ্ধার করে এবং উক্ত ব্যাগের মধ্য হতে ০৩ (তিন) টি তাজা ককটেল জব্দ করে। আটককৃত ককটেল দামুড়হুদা থানায় জমা করা হয়েছে।