Pages

Sunday, March 15, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান: ১৬ মার্চ ২০১৫

অদ্য ১৬ মার্চ ২০১৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা, নিমতলা ও মেদেনীপুর বিওপির টহল কমান্ডার যথাক্রমে নায়েক মোঃ গোলাম সারোয়ার, হাবিলদার মোঃ জাহিদ সিকদার এবং নায়েক মোঃ সৈয়দ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান হতে (চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ইশ্বরচন্দ্রপুর গ্রামের ইশ্বরচন্দ্রপুর মাঠ, চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নিমতলা গ্রামের নিমতলা বিএসপি মাঠ, চুয়াডাংগা জেলার জীবননগর থানার মেদেনীপুর গ্রামের আইসিপি পাকা রাস্তার উপর) হতে ২৮৬ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৮২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ৪৮ বোতল ভারতীয় মদ এবং ১৩ বোতল ভারতীয় মদ (সর্বমোট ৬১ বোতল ভারতীয় মদ এবং ৩৬৮ বোতল ভারতীয় ফেন্সিডিল) আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,৩৮,৭০০/-(দুই লক্ষ আটত্রিশ হাজার সাতশত) টাকা মাত্র।