১। গত ২৪ মার্চ ২০১৫
তারিখ আনুমানিক বিকাল ০৪টা ৩০ মিনিট হতে ০৫টা ১৫ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মদনা বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৮৪/৪০-টি এর নিকট শুন্য রেখা বরবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা
থানার ডুমবাড়ী নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক
অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন মদনা বিওপি কমান্ডার নায়েব
সুবেদার মোঃ খায়রুল কালাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ
ব্যাটালিয়নের কাদিরপুর ক্যাম্প কমান্ডার এসআই জতিষ চন্দ্র দাস।
২। অদ্য ২৫
মার্চ ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট
পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী
বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭০/৩-এস এর নিকট শুন্য রেখা বরবর চুয়াডাংগা
জেলার জীবননগর থানার মাধপখালী নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে
পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন ধোপাখালী
বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল মতিন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব
দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের মেটেরী ক্যাম্প কমান্ডার এসআই এস বি রাম ।
৩। অদ্য ২৫
মার্চ ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট
পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মেদেনীপুর
বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬২/৯-এস এর নিকট শুন্য রেখা বরবর চুয়াডাংগা
জেলার জীবননগর থানার আমবাগান নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে
পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন মেদেনীপুর
বিওপি কমান্ডার হাবিলদার মোঃ সামছুল আরেফিন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব
দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের পুটিখালী ক্যাম্প কমান্ডার এসআই নারিন্দার সিং ।
৪। অদ্য ২৫
মার্চ ২০১৫ তারিখ আনুমানিক দুপুর ০৩টা হতে ০৩টা ৪০ মিনিট
পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর
বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭২ এর নিকট শুন্য রেখা বরবর চুয়াডাংগা
জেলার জীবননগর থানার রাজাপুর মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার
পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন রাজাপুর
বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল কুদ্দুছ এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে
নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের আমবাগান ক্যাম্প কমান্ডার এসআই আর কে সিং ।
৫| উপরে উল্লেখিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে
সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের
অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয়
নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে
পতাকা বৈঠক শেষ হয়।
