Pages

Thursday, March 19, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযানঃ ১৯ মার্চ ২০১৫



১।   গত ১৮ মার্চ ২০১৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ০৮টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ সাইদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নিমতলা গ্রামের নিমতলা বিএসপি মাঠ হতে ৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৮,৮০০/-(আটাশ হাজার আটশত) টাকা মাত্র ।


২।   অদ্য ১৯ মার্চ ২০১৫ তারিখ ভোর আনুমানিক ০৪টায় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্রীনাথপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল কাইয়ুম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার লড়াইঘাট গ্রামের লড়াইঘাট মাঠ হতে ১৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২২,৫০০/-(বাইশ হাজার পাঁচশত) টাকা মাত্র ।


৩।  অদ্য ১৯ মার্চ ২০১৫ তারিখ ভোর আনুমানিক ০৪টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কুসুমপর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ মোজদার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পিপুলবাড়িয়া ‍গ্রামের পিপুলবাড়িয়া মাঠ হতে ৪৮ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭২,০০০/-(বাহাত্তর হাজার) টাকা মাত্র ।
৪।   অদ্য ১৯ মার্চ ২০১৫ তারিখ সকাল আনুমানিক ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার চ্যাংখালী রোডের হেলিপ্যাড হতে ০.৯ কেজি ভারতীয় গাঁজাসহ ০১ জন আসামী { মোঃ মনিরুল ইসলাম (২৮), পিতা-নেয়ামত আলী, গ্রাম-নতুনপাড়া, পোষ্ট-ধোপাখালী, থান-জীবননগর, জেলা-চুয়াডাংগা} আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩,১৫০/-(তিন হাজার একশত পঞ্চাশ) টাকা মাত্র । উল্লেখ্য উক্ত আসামীকে উপজেলা নির্বাহী মেজিষ্ট্রেট/অফিসার জনাব মোঃ নূরুল হাফিজ কর্তৃক মোবাইল কোট মামলা নম্বর ২৩/২০১৫ মোতাবেক ভ্রাম্যমান আদালত ০২ (দুই) বছরের বিনাশ্রম কারাদন্ড শাস্তি প্রদান করেন


৫।  উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,২৬,৪৫০/-(এক লক্ষ ছাব্বিশ হাজার চারশত পঞ্চাশ) টাকা মাত্র।