১। অদ্য ২৯
মার্চ ২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৮টা ৩০ মিনিট হতে ০৯টা ১০
মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মেদেনীপুর
বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬৩/৪-এস এর নিকট শুন্য রেখা বরবর চুয়াডাংগা
জেলার জীবননগর থানার মেদেনীপুর মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার
পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন মেদেনীপুর
বিওপি কমান্ডার হাবিলদার মোঃ সামছুল আরেফিন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব
দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের টুংগী ক্যাম্প কমান্ডার এসআই মদন লাল।
২। অদ্য ২৯
মার্চ ২০১৫ তারিখ আনুমানিক বিকেল ০৪টা ৩০ মিনিট হতে ০৫টা ১০
মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মদনা বিওপির
দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৮৩/৪-এস এর নিকট শুন্য রেখা বরবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা
থানার ছোট বলদিয়া নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক
অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন মদনা বিওপি কমান্ডার নায়েব
সুবেদার মোঃ খাইরুল কালাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ
ব্যাটালিয়নের বিষ্ণপুর ক্যাম্প কমান্ডার এসআই কুলুয়াং সাংড়া।
৩| উপরে উল্লেখিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।
