Pages

Wednesday, March 18, 2015

বাংলাদেশ স্কাউটস এর সমাবেশ


অদ্য ১৮ মার্চ ২০১৫ তারিখ বাংলাদেশ স্কাউটস জীবননগর উপজেলা, চুয়াডাংগা কর্তৃক আয়োজিত সমাবেশে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক এসএম মনিরুজ্জামান, বিজিবিএম, অধিনায়ক ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, চুয়াডাংগা ।  তিনি উক্ত সমাবেশে পতাকা উত্তোলন করেন এবং স্কাউটসদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি মাদকের ভয়াল থাবা, সীমান্তের চোরাচালান, নারী ও শিশু পাচার প্রতিরোধ সংক্রান্ত ব্যাপারে আলোকপাত করেন। পরে তিনি অংশগ্রহনকারী প্রত্যেক স্কুলের স্টল গুলো পরিদর্শন করেন । এর পরে তিনি উথলী এলাকায় পথসভায় স্থানীয় জনসাধারন এবং ছাত্রছাত্রীদের উপস্থিতিতে মাদক তরুন সমাজকে ধ্বংস করছে, সীমান্তের চোরাচালান বাংলাদেশের অর্থনীতিতে বিরুপ প্রভাব ফেলছে ইত্যাদি বিষয়ের উপর আলোকপাত করেন পরিশেষে সকলের মাঝে মাদকের কুফল সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয় ।