১। গত ১৭ মার্চ
২০১৫ তারিখ দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ নাজমুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জাহাজপোতা গ্রামের জালাখালী খাল হতে
১২০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৮,০০০/-(আটচল্লিশ
হাজার) টাকা মাত্র ।
২। গত ১৭ মার্চ
২০১৫ তারিখ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মির্জা ওয়াজেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঠাকুরপুর গ্রামের ঠাকুরপুর মাঠ হতে ৫০
বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭৫,০০০/-(পচাত্তর হাজার)
টাকা মাত্র ।
৩। অদ্য ১৮ মার্চ
২০১৫ তারিখ রাত আনুমানিক ০১টায় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ জাহিদ শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার শিংনগর গ্রামের শিংনগর মাঠ হতে ১৩৪ বোতল
ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,১০,০০০/-(দুই লক্ষ এক হাজার)
টাকা মাত্র ।
৪। অদ্য ১৮ মার্চ
২০১৫ তারিখ সকাল আনুমানিক ০৭টায় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বোয়ালমারী গ্রামের বোতয়ালমারী মাঠ
হতে ৫০০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,০০,০০০/-(দুই
লক্ষ) টাকা মাত্র ।
৫। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৫,২৪,০০০/-(পাঁচ
লক্ষ চব্বিশ হাজার) টাকা মাত্র।


