Pages

Wednesday, March 18, 2015

নকল ফেন্সিডিল তৈরী করার কারখানার সন্ধান



১।      অদ্য ১৮ মার্চ ২০১৫ তারিখ আনুমানিক বিকাল টায় গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড  ব্যাটালিয়নের পরিচালক এসএম মনিরুজ্জামান, বিজিবিএম এর সার্বিক তত্ত্বাবধানে উথলী বিওপির একটি বিশেষ টহল দল স্থানীয় সাংবাদিক, দর্শনা পৌর মেয়র, ইউপি মেম্বর এবং গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দর্শনা হল্ট রেলষ্টেশন পাড়ার মোঃ মিনহাজ উদ্দিন (৫০), পিতা-মৃত খলিল শাহ, দর্শনা টাওয়ার পাড়া, পোঃ- দর্শনা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা এর বাড়ী তল্লাশী করে বিপুল পরিমান ফেনসিডিল তৈরী করার সরঞ্জামাদি/ উপকরণসহ নকল ফেনসিডিল তৈরী করার কারখানার সন্ধান পায়।
২।      উল্লেখ্য, ০১টি আসল ফেনসিডিল হতে /১০টি নকল ফেনসিডিল তৈরী করার কাজে উল্লেখিত সরঞ্জামাদি/ উপকরন ব্যবহার করে থাকে। বর্ণিত ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে বাড়ীর পিছন দিয়ে পালিয়ে যায় বিধায় তাকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত আলামতসহ বর্ণিত ব্যক্তিকে পলাতক আসামী করে দামুড়হুদা থানায় মামলা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।