অদ্য ২৭ মার্চ ২০১৫ তারিখ আনুমানিক ভোর ৫ টায় ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৬১/৭-এস হতে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে ডিসপোট মাঠ নামক স্থান হতে বাংলাদেশী মাদকাসক্ত নাগরিক মোঃ বকুল মন্ডল (৩০), পিতা-মোঃ সামসু মন্ডল, গ্রাম-বেনীপুর, পোষ্ট-কুসুমপুর, থানা-জীবননগর, জেলা-চুয়াডাংগাকে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশের দায়ে ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের নোনাগঞ্জ ক্যাম্পের টহল দল কর্তৃক ধৃত হয় । অপরদিকে একই দিন আনুমানিক ১০২০ ঘটিকায় ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বেনীপুর বিওপির দায়িত্বপূর্ন এলাকার মেইন পিলার ৬২ হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাংগা জেলার জীবননগর থানার বেনীপুর নামক স্থানে ভারতীয় নাগরিক শ্রী রাম মল্লিক (৪৫), পিতা-মৃত রঞ্জন মল্লিক, গ্রাম-নোনাগঞ্জ, পোঃ-ভাজনঘাট, থানা-কেষ্টগঞ্জ, জেলা-নদীয়া, ভারতকে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ১০ বোতল মদসহ স্থানীয় জনগন আটক করে বেনীপুর বিওপির টহল দলের নিকট হস্তান্তর করে । বিজিবি এবং বিএসএফ এর সম্মতিতে উভয় নাগরিকদের একই দিন আনুমানিক ১৮৩০ ঘটিকায় কুসুমপুর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ রুস্তুম আলী এবং ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের ফতেপুর কোম্পানী কমান্ডার সার্ভেস কুমার এর উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর নিকট হতে বাংলাদেশী নাগরিককে গ্রহন এবং ভারতীয় নাগরিককে বিএসএফ এর নিকট হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে বর্ণিত বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশের দায়ে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।