Pages

Monday, March 16, 2015

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক: ১৬ মার্চ ২০১৫


৬ বিজিবি ব্যাটালিয়ন, চুয়াডাংগা ১৫ মার্চ ২০১৫, ১২০০ ঘটিকা হতে ১৬ মার্চ ২০১৫, ১২০০ ঘটিকা পর্যন্ত নিন্মবর্নিত ফ্লাগ মিটিং সম্পন্ন করে।

১।   অদ্য ১৬ মার্চ ২০১৫ তারিখ আনুমানিক ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৮৫/২৪-টি এর নিকট শুন্য রেখা বরবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ফুলবাড়ী নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠ অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি'র পক্ষে নেতৃত্ব দেন ফুলবাড়ী বিওপি কমান্ডার হাবিলদার মোঃআব্দুর রহিম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের হরেন্দ্রপুর ক্যাম্প কমান্ডার এসআই দিদার সিং।

২।   অদ্য ১৬ মার্চ ২০১৫ তারিখ আনুমানিক ১২টা হতে ১২টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৮৬/১২-টি এর নিকট শুন্য রেখা বরবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার চাকুলিয়া নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠ অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি'র পক্ষে নেতৃত্ব দেন ঠাকুরপুর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ শফিকুল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের মালুয়াপাড়া কোম্পানী কমান্ডার এসআই মহেন্দার সিং।

|     উপরে উল্লেখিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।