Pages

Saturday, March 21, 2015

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকঃ ২১ মার্চ ২০১৫



১।   অদ্য ২১ মার্চ ২০১৫ তারিখ আনুমানিক ৯টা ৩০ মিনিট হতে ১০টা পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুজিবনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১০৫ এর নিকট শুন্য রেখা বরবর মেহেরপুর জেলার মুজিবনগর থানার বেলতলা নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন মুজিবনগর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ আবু তাহের এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের হৃদয়পুর কোম্পানী কমান্ডার এসি রিসিসেট।

২।   অদ্য ২১ মার্চ ২০১৫ তারিখ আনুমানিক ০৯টা ৩০ মিনিট হতে ১০টা ১০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/৮৯-আর এর নিকট শুন্য রেখা বরবর ঝিনাইদহ জেলার মহেশপুর থানার কুমারীপাড়া নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন কুসুমপুর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ রুস্তুম আলী এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর কোম্পানী কমান্ডার এসি জব্বার সিং।

|     উপরে উল্লেখিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।