Pages

Thursday, March 19, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযানঃ ২০ মার্চ ২০১৫



১।   অদ্য ২০ মার্চ ২০১৫ তারিখ রাত আনুমানিক ০১টায় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কুসুমপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার হানিফপুর গ্রামের হানিফপুর গ্রামের হানিফপুর পাঁকা রাস্তার উপর হতে ১.৩ কেজি ভারতীয় গাঁজা আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪,৫৫০/-(চার হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা মাত্র ।

২।   অদ্য ২০ মার্চ ২০১৫ তারিখ ভোর আনুমানিক ০৫টায় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েক কাজী নাজমুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর নদীর পাড় হতে ৫৯ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৩,৬০০/-(তেইশ হাজার ছয়শত) টাকা মাত্র ।


৩।  উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ২৮,১৫০/-(আটাশ হাজার একশত পঞ্চাশ) টাকা মাত্র।