অদ্য ৩১ মার্চ ২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৪টা হতে ০৬টা ৩০ মিনিট পর্যন্ত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ মুন্সিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৯২/৬-আর এর নিকট চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কলাবাগান নামক স্থানে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায় প্রতিপক্ষ ১১৯ বিএসএফ ব্যাটালিয়ন এর সাথে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক এস এম মনিরুজ্জামান, বিজিবিএম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী মালকিয়াত সিং। বর্ণিত পতাকা বৈঠকে ভারত-বাংলাদেশ সচিব পর্যায়ে মেইন পিলার ৯২/৬-আর হতে ৯৩/৬-আর পর্যন্ত ভারতের অভ্যন্তরে কাঁচা রাস্তা মেরামতের ব্যাপারে আলোচনা হয় । এছাড়া স্পর্শকাতর এলাকাসহ মাদকদ্রব্য পাচার এলাকায় বিজিবি-বিএসএফ যৌথ টহল করা এবং তারকাটা বেড়া কাটাসহ সীমান্তের বিভিন্ন সমস্যা ও তার সমাধানের ব্যাপারে আলোচনা হয়। ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারেও বর্ণিত পতাকা বৈঠকে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয় ।





