Pages

Saturday, March 28, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযানঃ ২৯ মার্চ ২০১৫



১।   গত ২৮ মার্চ ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৯টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ আবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার গোয়ালপাড়া গ্রামের গোয়ালপাড়া আম বাগান হতে ৫৮ বোতল ভারতীয় ফেন্ডিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৩,২০০/-(তেইশ হাজার দুইশত) টাকা মাত্র ।


২।   অদ্য ২৯ মার্চ ২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ফুলবাড়ী গ্রামের ফুলবাড়ী মাঠ হতে ২৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৬,০০০/-(ছত্রিশ হাজার) টাকা মাত্র ।


৩।  উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৫৯,২০০/-(উনষাট হাজার দুইশত) টাকা মাত্র।