৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, চুয়াডাংগায় বিপুল উৎসাহ, উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় ২৬ শে মার্চ ২০১৫ তারিখ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটি বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে উদযাপন করা হয়। দিনের কর্মসূচী নি¤œরূপঃ
ক। জাতীয় পতাকা উত্তোলন ও বিশেষ মোনাজাত। সকাল ০৬টা ২০ মিনিটে ব্যাটালিয়ন অফিস বিল্ডিং এ
জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ফজরের নামাজের পর ইউনিট মসজিদের ইমাম/ধর্মীয় শিক্ষক কর্তৃক জাতির শান্তি ও সমৃদ্ধি, মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার শান্তি এবং বর্ডার গার্ড বাংলাদেশ এর উত্তরোত্তর অগ্রগতি ও একাত্মতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
খ। প্রামান্য চিত্র প্রদর্শন। ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের চিত্তোবিনোদন কক্ষে সকাল ১১টা হতে ১২টা পর্যন্ত ব্যাটালিয়নে উপস্থিত সকলের মাঝে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।
গ। রচনা প্রতিযোগীতা ও প্রীতিভোজ। সীমান্ত সুরক্ষায় অতন্দ্র বিজিবি শীর্ষক বিষয়ের উপর ইউনিট কর্তৃক অনুর্ধ ১৫০০ শব্দের রচনা প্রতিযোগিতার আয়োজন হয়। উক্ত রচনা প্রতিযোগিতায় ১ম, ২য় ও তয় স্থান অধিকারীকে পরিচালক, এস এস মনিরুজ্জামান, বিজিবিএম কর্তৃক পুরস্কার প্রদান করেন। পুরস্কার বিতরনের পরে প্রীতিভোজের আয়োজন করা হয়।







