১। অদ্য ০১ সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩
টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল
কমান্ডার সুবেদার মোঃ অহিদুল ইসলাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার শ্যামপুর গ্রামের শ্যামপুর মাঠ হতে ৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৮,৮০০/-(আঠাশ হাজার আটশত) টাকা মাত্র।
২। উপরের আটককৃত মালামালের সর্বমোট মূল্য ২৮,৮০০/- (আঠাশ হাজার আটশত) টাকা মাত্র।






