Pages

Wednesday, August 24, 2016

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ২৪ আগস্ট ২০১৬



১।    অদ্য ২৪ আগস্ট ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৮টা ৫০ মিনিট হতে ০৯টা ৩০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দশনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭৬ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার আইসিপি নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন দশনা কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ অহিদুল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর আরপি ইয়াদব।

২।   অদ্য ২৪ আগস্ট ২০১৬ তারিখ সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিট হতে ১১টা ১০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৯১/৪-আর এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার পিরপুরকুল্লা নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন ঠাকুরপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আলিফুজ্জামান এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের মধুপুর ক্যাম্প কমান্ডার এএসআই হরিবল সিংহ।

৩।   উপরে উল্লেখিত পতাকা বৈঠক সমূহে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।