১। অদ্য ১৮ আগস্ট ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথুলী বিওপির টহল কমান্ডার
হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার
কালিগঞ্জ গ্রামের কালিগঞ্জ পাকা রাস্তার উপর হতে ৪৩৯ টি ইমিটেশন সামগ্রী, ৮০৮ টি
কসমেটিক সামগ্রী, ৬০০ টি খেলনা এবং ৮৯৫২০ টি গাড়ীর খুচরা যন্ত্রাংশ আটক করতে সক্ষম
হয়, যার আনুমানিক মূ্ল্য ৭,৩১,৭৮০/-(সাত লক্ষ একত্রিশ হাজার সাতশত আশি) টাকা
মাত্র।
২। অদ্য ১৮ আগস্ট ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার
দামুড়হুদা থানার জয়নগর গ্রামের নিমতলা বিএসপি মাঠ হতে ৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৭,৬০০/-(সাইত্রিশ হাজার ছয়শত) টাকা মাত্র।
৩। অদ্য ১৮ আগস্ট ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল
কমান্ডার সুবেদার মোঃ অহিদুল ইসলাম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার উথুলী গ্রামের উথুলী
মল্লিকপাড়া পাকা রাস্তার উপর হতে ১১ টি গরু আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য
৮,০০,০০০/-(আট লক্ষ) টাকা মাত্র।
৪। উপরের
আটককৃত গরু/মালামালের সর্বমোট মূল্য ১৫,৬৯,৩৮০/-(পনের লক্ষ উনসত্তর হাজার তিনশত
আশি) টাকা মাত্র।


