Pages

Saturday, August 27, 2016

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ২৭ আগস্ট ২০১৬



অদ্য ২৭ আগস্ট ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৪টা ৩০ মিনিট হতে ০৫টা ১০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ হুদাপাড়া বিওপির ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য হুদাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় হুদাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন হুদাপাড়া বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আরাফাত উল্লাহ। বর্ণিত সভায় মোঃ ইসমাইল হোসেন প্রধান শিক্ষক হুদাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, নুর মোহাম্মদ ইউপি সদস্য কাপাসডাংগা ইউনিয়ন পরিষদ এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৬০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।